শিরোনাম :
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে

ছেলের লুডু খেলাকে কেন্দ্র করে দিনমজুর বাবা খুন

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিড়ি প্রতিবেদক পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল মালেক (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়েছেন।
রোববার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায়
ওই ঘটনা ঘটে।
নিহত মালেক ওই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, রোববার রাত নয়টার দিকে লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইনের সঙ্গে স্থানীয় বাজার পাড়ার নুরুল আমিনের ছেলে উজ্জলুর রহমান নাইবুর কথা কাটাকাটি হয়।
এরই মধ্যে ঘটনাস্থলে দুজনের বাবাই উপস্থিত হলে তাদের মধ্যেও বাগবিতন্ডা হয়। একপর্যায়ে হঠাৎ নুরুল আমিন ছুরিকাঘাত করেন আব্দুল মালেককে। এতে তিনি লুটিয়ে পড়েন। ওই সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে আব্দুল মালেকের ছেলে মো. পারভেজ (২৫) ও স্থানীয় বুলু আকতার (৪০) আহত হন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব বলেন, নিহতের ফুসফুসে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকে কিছু আঘাতের চিহ্নও রয়েছে।
আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইন বলেন, নুরুল আমিন আমার বাবাকে ছুরিকাঘাত করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।
হাসপাতালের বারান্দায় বিলাপরত অবস্থায় মালেকের স্ত্রী ফাতেমা আকতার (৪৫) বলেন, সামান্য কথা কাটাকাটির জের ধরে আমার স্বামীকে মেরে ফেলেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।
হত্যার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর