শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

সুস্থতার পথে সেব্রিনা ফ্লোরা

নিউজ রুম / ১৮৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এখনো লাইফ সাপোর্টে আছেন। তবে তিনি এখন অনেকটাই সুস্থতার পথে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
আজ সোমবার সকালে আইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এ তথ্য জানিয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।ডা. আলমগীর বলেন, ‘ডা. ফ্লোরার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অধ্যাপক ডা. ফ্লোরা রাতারাতি স্থিতিশীল হয়ে উঠছেন। গতকাল থেকে তিনি জাগ্রত অবস্থায় আছেন। তার পেটের চাপও অনেকটা ভালো।’তিনি আরও বলেন, রক্ত ​​পরীক্ষায় দেখা গেছে, ওনার প্যানক্রিয়াটাইটিস এখনো সক্রিয় আছে, কিন্তু তার জ্বর হয়নি। ডায়ালাইসিস আজ থেকে কমিয়ে দেওয়া হবে। কারণ গত দুদিনে তার শরীর থেকে প্রচুর পরিমাণে ফ্লুইড বের করা হয়েছে।
ডা. ফ্লোরাকে চিকিৎসকরা আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। এমনকি পরিকল্পনা অনুযায়ী, আজ তার সিটি স্ক্যান করানোর কথা রয়েছে বলেও জানান ডা. আলমগীর।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও সেব্রিনা ফ্লোরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টিকে গুজব ও অপপ্রচার বলে জানানো হয়।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টেলিভিশনে দেশের মানুষের সামনে নিয়মিত করোনা মহামারির পরিস্থিতি নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন। তখন থেকেই তার নামটি দেশব্যাপী বেশ পরিচিতি পায়।


আরো বিভিন্ন বিভাগের খবর