শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা: বাদিকে ৫ বছর কারাদণ্ড

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বিডি আদালত প্রতিবেদক :
কক্সবাজারে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানহানি করায় রোজিনা আক্তার নামে এক নারীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ নারী-৫৪২/১৮ শুনানি শেষে বিচারক মো. মশিউর রহমান খান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা আক্তার মহেশখালীর শাপলাপুরের দিনেশপুর এলাকার হোছন আলীর মেয়ে। তার মামলা আসামী ছিলেন একই এলাকার
ইসলাম মিয়ার ছেলে মো. আলী ।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রের পক্ষের আইনজীবী স্পেশাল পিপি এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান।তিনি জানান, রোজিনা আক্তার নামের এক মহিলা ত মো. আলীর বিরুদ্ধে বিরুদ্ধে ২০০৯ সালে মহেশখালী থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা করেন।
তবে মামলাটি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা। এরপর মামলা থেকে মো. আলীকে অব্যাহতি প্রদান করেন বিচারক। আজকে
মো. আলীকে হয়রানি ও মানহানির পাল্টা মামলায় ওই মহিলার বিরুদ্ধে এ রায় দেন আদালত।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র বেঞ্চ সহকারী মোহাম্মদ শামীম জানান, ধর্ষণের মতো কোন ঘটনা না ঘটা সত্বেও মিথ্যা মামলা দিয়ে মো. আলীকে হয়রানি করেছেন রোজিনা আক্তার। এই অভিযোগে ২০১০ সালে মামলা করেন মো. আলী।সাজানো কাল্পনিক মামলার দায়ের করে মানহানিসহ ১ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ আনেন তিনি।
অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতারক নারী রোজিনা আক্তারের ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মোহাম্মদ শামীম জানান, মামলার সাক্ষী ও তথ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ বিচারক রায় দেন। রায় ঘোষণাকালে আসামি পলাতক ছিলো।
####


আরো বিভিন্ন বিভাগের খবর