শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় ধর্ষণ ও অপহরণ মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে অপহরণ করে শারীরিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রধান আসামি পালিয়ে বিদেশে পালিয়ে গেছে, অন্য আসামিদেরও ধরছে না পুলিশ। এতে করে কিশোরীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আসামিরা হলেন শহিদুল ইসলাম (২৪), তাঁর পিতা আবুল কালাম (৫৪), বড় ভাই আবু তালেব (৩০) ও বোন তাজরিয়ান জন্নাত বুলু (২২)। চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মধ্য কৈয়ারবিল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চকরিয়ার একটি বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া কিশোরীকে গত মাসের ১৯জুলাই সকালে অপহরণ করে শহিদুলসহ কয়েকজন। পরে অজ্ঞাত স্থানে রেখে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে। ওই কিশোরীকে শহিদুলের তাঁর বোনের শ^শুরবাড়িতে আটকে রাখার অভিযোগ পাওয়ার পরপরই তাজরিয়ান জন্নাত বুলুকে গ্রেপ্তার করে পুলিশ।
নারী ও শিশু নির্যাতন দমন এবং অপহরণ আইনে ওই কিশোরীর বাবা ৮আগস্ট চকরিয়া থানায় দায়ের করা মামলায় বুলুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলা তুলে নিতে প্রভাবশালীদের মাধ্যমে কিশোরীর পরিবারকে চাপ দিচ্ছেন। মামলা তুলে না দিলে মামলার বাদীকে দেখে নেওয়ার হুমকি দেন তাঁরা। আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরলেও বুধবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার বাদি ও ওই কিশোরী সাংবাদিকদের বলেন, ‘আসামিরা এলাকায় ঘুরছেন। কিন্তু পুলিশ তাঁদের ধরছেন না। এরই মধ্যে মামলার প্রধান আসামি বিদেশে পালিয়ে গেছেন। মামলা তুলে নিতে আবুল কালাম ও তাঁর ছেলে আবু তালেব প্রভাবশালীদের দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে আবু তালেব বলেন, ‘এ বিষয়ে আমরা কিছু জানি না। হুমকি দিচ্ছি বিষয়টিও সত্য নয়।’
চকরিয়া থানার উপপরিদর্শক ও মামলা তদন্তকারি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘বাদীপক্ষ হুমকির বিষয়টি আমাকে জানাননি। আসামিদের ধরতে অভিযান চালানো হবে।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বাদীকে হুমকির বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। বাদীর নিরাপত্তা ও আসামি ধরতে পুলিশ কাজ করছেন।’


আরো বিভিন্ন বিভাগের খবর