শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

কক্সবাজারে বাজার তদারকি অভিযান

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিডি প্অরতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের প্রদত্ত ক্ষমতাবলে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে , কক্সবাজার জেলার সদর উপজেলার বড় বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয় আজ শনিবার।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স শামসু বাণিজ্যালয়কে ৩৮ ধারায় ২০০০/-, মেসার্স নুরুল ইসলাম বাণিজ্যালয়কে ৩৮ ধারায় ৩০০০/- এবং বিসমিল্লাহ বাণিজ্যালয়কে ৩৮ ধারায় ৩০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ সময় বড় বাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন-২০০৯ সম্পর্কে প্রচারনা করা হয়।
অভিযানকালে ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদন বিহীন পন্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আনসার ব্যাটালিয়ান-১৫ এর এক দল চৌকস সদস্য।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর