শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

টেকনাফ থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিউজ রুম / ১৯৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ শনিবার ভোর রাতে বিজিবি এই অভিযান চালায়।
বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান আজ শনিবার ভোর রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দক্ষিণ-পূর্ব দিকে জালিয়াপাড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশ এ প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় অভিযান চালিয়ে জালিয়াপাড়ার নাফ নদীর কিনারায় একটি পুরাতন পরিত্যাক্ত কাঠের নৌকার পাটাতনের নীচে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।


আরো বিভিন্ন বিভাগের খবর