শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

অপারেশন ওয়ান নাইট

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ :
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ” ওয়ান নাইট অপারেশনে” নারীসহ ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা বিভিন্ন মামলার সাজা ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এছাড়া ২৯ টি রিকল নিষ্পত্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার সকাল ৬ টা পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয় চকরিয়া উপজেলার পৌরসভা ও ১৮ টি ইউনিয়নে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশে কক্সবাজার পুলিশ সুপারের তত্ত্বাবধানে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ও থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে থানা ও ফাঁড়ি পুলিশের একাধিক টীম টানা ৮ ঘন্টা ব্যাপী অভিযান চালায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিকল্পিত এই অভিযানে সাজাপ্রাপ্ত ২ জন, সিআর ও জিআর পরোয়ানাভুক্ত ৩৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সাথে ২৯ টি রিকলসহ ৬৬ টি পরোয়ানা তামিল হয়েছে ৮ ঘন্টায়।
ওসি আরো বলেন, ধৃতদের বুধবার দুপুর ১২ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর