শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

মিতু হত্যা মামলার চার্জশীট আদালতে জমা দেয়া হয়েছে

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক চট্টগ্রাম :
পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার বাবুল আক্তরসহ সাতজনকে আসামী করে মাহমুদা খানম মিতু হত্যা মামলার চার্জশীট আদালতে জমা দিয়েছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মঙ্গলবার দুপুরে এই চার্জশীট আদালতে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট শাখায় জমা দেন পিবিআই কর্মকর্তারা। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বলেন, বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে চার্জশীট ও কিছু আলামত আদালতে জমা দেয়া হয়েছে। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ের কাছে দুর্বৃত্তদের গুলি এবং ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মিতু। এই ঘটনায় মিতুর বাবা দায়ের করা মামলায় অভিযোগ পত্র দিলো পিবিআই। অবশ্য পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে নিয়াতনের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন বাবুল আক্তার।


আরো বিভিন্ন বিভাগের খবর