শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

“মায়ের দাবী পরিকল্পিত হত্যা”

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ভাড়া বাসার পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোঃ জাহেদ (২২)নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নাম্বার
ওয়ার্ডের মানিকনগর এলাকায় এঘটনা ঘটে।

নিহত-জাহেদ (২২) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুঁইছড়া এলাকার মো. ইউনুছের ছেলে।

নিহতের মা জান্নাত বেগমের দাবী,আমার ছেলে আত্মহত্যা করেনি।তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।তারা বাঁচার জন্য এটি নাটক সাজিয়েছে।কারণ আমার ছেলে প্রেম করে বিয়ে করে তার শাশুর বাড়ির পাশ্ববর্তী একটি ভাড়া বাসায় থাকতো। এক পর্যায়ে তার স্ত্রী স্থানীয় হেফাজত নামে এক ব্যক্তির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে।বিষয়টি জেনে স্ত্রীকে পরকিয়ায় বাধাঁ
দেওয়ায় আমার ছেলেকে হত্যা করেছে।বিধায় সুষ্টু তদন্তপূর্বক ছেলে হত্যার বিচার কামনা করেছেন।

স্থানীয়রা জানায়,গত ২০০০ সালের দিকে জাহেদ সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের
মানিকনগর এলাকার সোনা আলীর মেয়ে শাওরীন এর সাথে প্রেম করে বিয়ে করেছিল।বর্তমানে তারা এক সন্তানের জনক-জননী।বিয়ের পরে জাহেদ শাশুড় বাড়ির একটু দূরে ভাড়া বাসায় থাকেন।
বুধবার ভোরে ভাড়া বাসার পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে
পেয়ে স্হানীয়রা পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল থেকে গাছে ঝুলন্ত জাহেদের মরদেহ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি।রিপোর্ট পেলেই ঘটনার সত্যতা জানা যাবে।


আরো বিভিন্ন বিভাগের খবর