শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

অবৈধ ড্রেজারের ডেরায় ইউএনও’র হানা, দেড় লক্ষ টাকা জরিমানা আদায়

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

এস এম হুমায়ুন কবির :
কক্সবাজারের রামুর চাকমারকুুল বাঁকখালী নদীতে অবৈধ ড্রেজারে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ১০ ড্রেজার মেশিনের পাইপ ধ্বংশ ও ৫০ হাজার টাকা করে ৩ জনের কাছ থেকে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেস্বর ) সকাল ১১ টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা(ইউএনও) ও বদরখালি নৌ পুলিশ ফাঁড়ির এস আই নাছির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা(ইউএনও) জানান, চাকমারকুল ইউনিয়নের মিয়াজি পাড়া,লম্বরী পাড়া এবং সিকদারের চর এলাকায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিধি বিধান লংঘনের দায়ে শওকত আলী,মো কামাল এবং জাহাঙ্গীর আলমকে তিনটি পৃথক মামলায় পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ঘটনাস্থলে একটি বালু ভর্তি ট্রাক জব্দ করে পরে মুচলেকা গ্রহণ ও জরিমানা আদায়পূর্বক ছেড়ে দেয়া হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বদরখালি নৌ পুলিশ ফাঁড়ির এস আই নাছির উদ্দিনের নেতৃত্বে একটি ফোর্স সহযোগিতা করেন৷
পরিবেশ বিধ্বংশি অবৈধ ড্রেজারে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও ফাহমিদা মুস্তফা


আরো বিভিন্ন বিভাগের খবর