শিরোনাম :
নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ পরীক্ষার্থী

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
পুরো দেশে আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হচ্ছে। এ পরীক্ষায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে।বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসে দু’ঘণ্টায় পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। সারাদেশে ৩ হাজার ৭শ’ ৯০টি কেন্দ্রে এবারের পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮শ’ ৬৮জন।৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের ২৯ হাজার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে।
গত ১৯শে জুন এ পরীক্ষা শুরুর কথা থাকলেও বন্যার কারণে তা তিন মাস পেছানো হয়।
রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা সচিব আবু বকর সিদ্দিক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনভাবে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার গুজব ছড়ালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ব্যবস্থা নেয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর