শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

কারাগারে পরীক্ষা দিলেন মাদক মামলার আসামী

নিউজ রুম / ২০০ বার পড়ছে
আপলোড : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
চট্টগ্রামের মাদক মামলার আসামি নয়ন শর্মা কক্সবাজার জেলা কারাগারে এসএসসি পরীক্ষা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জেলা কারাগারে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন।
নয়ন শর্মা চট্টগ্রামের সাতকানিয়া থেকে ইয়াবা সহ আটক হওয়ার পর থেকেই চট্টগ্রাম কারাগারে বন্দি আছেন।
কক্সবাজার জেল সুপার মো.শাহ আলম খান বলেন, নয়ন বাড়ি টেকনাফ উপজেলায়। তিনি টেকনাফ পাইলাট হাইস্কুল থেকে এস.এসসি পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু ইয়াবা নিয়ে আটক হওয়ায় তিনি চট্টগ্রাম জেলা কারাগারে বন্দী ছিলেন। তবে নয়ন পরীক্ষা দিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। তার আবেদন গৃহিত হয়। এরপর চট্টগ্রাম থেকে তাকে কক্সবাজার কারাগারে এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।

জেল সুপার বলেন, নয়নকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার আনা হয়। তার জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়।

এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। যার সাথে ছিলো পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেন নয়ন।


আরো বিভিন্ন বিভাগের খবর