শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

১৪ এপিবিএন এর ড্রোন অভিযানে আরসার গানকমান্ডার অস্ত্রসহ গ্রেপ্তার

নিউজ রুম / ২০১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

আজ রবিবার ভোরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন ক্যামেরা ব্যবহার করে অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা আরসার গানকমান্ডার সৈয়দুল আমিন(২৬) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে।

এপিবিএন জানায় নৌকার মাঠ পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার  মারুফ হোসেনের নেতৃত্বে অপারেশন অফিসার, মোবাইল পার্টি গোপন সংবাদের ভিত্তিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করে অভিযান পরিচালনা করার সময় উল্লেখিত স্থানে সন্ত্রাসীদের আনাগোনা লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানের ভিত্তিতে উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউনিয়নস্হ তথাকথিত আরসা গ্রুপের সক্রিয় সদস্য রোহিঙ্গা ক্যাম্প-৭ এর দায়িত্বে থাকা শীর্ষ গান গ্রুপের প্রধান সৈয়দুল আমিন(২৬)পিতা:-আমির হোসেন মাতা:- ফরিদা খাতুনএফসিএন:- ১২৭৬৫৯ব্লক:জি/১ক্যাম্প:-০৭থানা-উখিয়া,জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়। এবং তাকে জিজ্ঞাসাবাদে আসামীর নিজ ঘরের ভিতর টিনের ট্রাংক এর ভিতর আসামির দেখানো মতে একটি দেশীয় তৈরি এল,জি (আগ্নেয়াস্ত্র) যাহার লম্বা কাঠের বাট সহ ১৫.২৫ ইঞ্চি,লোহার অংশ ১০.৫০ ইঞ্চি। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘ ছয় মাস মায়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করে। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হয়। অতি সম্প্রতি সে রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সাথে দেখা করতে আসে।
গ্রেফতারকৃত আসামীকে জব্দকৃত আলামত সহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর