শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি গঠিত

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ সফল করতে বাস্তবায়ন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কমিটি গঠণ করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা এবং আহবায়ক হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
১১ বারের মতো আগামি ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি-২০২৩ পর্যন্ত ৩ দিনব্যাপী এই মেলা আয়োজন করা হবে বলে মতবিনিময় সভায় জানিয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান বাংলা একাডেমী মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
সভায় কবি মুহাম্মদ নুরুল হুদা জানান, দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা-২০২২ এ দেশ-বিদেশের এক হাজারের বেশি কবি অংশ নেবেন। এ মেলার মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটি শান্তির বার্তা প্রেরণ করা হবে।
কবি ও সাংবাদিক নুপা আলম সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল, কবি আসিফ নূর, কবি আলম তৌহিদ, কবি মানিক বৈরাগী প্রমুখ।
সভায় কবি ও সাংস্কৃতিক সংগঠণের প্রতিনিধি হিসেবে যথাক্রমে শ্যামল ধর, ওয়াহিদ মুরাদ সুমন, রিদুয়ান আলী, নিধু ঋষি, রিশাদ হুদা, কফি আনোয়ার, মোশররব হোসেন, মো. ফয়সল হুদা, মনির মোবারক, কামাল হোসেন, নীলোৎপল বড়ুয়া, মাহদুদুল হাসান প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর