শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্যকে কুপিয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা :এক রোহিঙ্গা আটক

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর এক সদস্যকে কুপিয়ে আহত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
শনিবার বিকাল ৫ টায় উখিয়া উপজেলার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক এডিআইজি ছৈয়দ হারুনুর রশিদ।
আহত পুলিশ সদস্য কনস্টেবল মো. সাইদুল ইসলাম (২৪) রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএন এ কর্মরত।
তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ছৈয়দ হারুনুর রশিদ বলেন, শনিবার বিকালে কনস্টেবল সাইদুল ইসলাম উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সাদা পোষাকে দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান।
” পরিচয় জানতে চাওয়ার
সাথে সাথে রোহিঙ্গা দূর্বুত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। হামলার পর দূর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে
কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। ”
এডিআইজি বলেন, ” দূর্বৃত্তদের হামলায় এপিবিএন সদস্য সাইদুলের ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয়েছে। তার আঘাতের অবস্থা গুরুতর হওয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ”
আহত এপিবিএন সদস্যকে রাত সাড়ে ৮ টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান হারুনুর রশিদ।
এডিআইজি জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর