শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির জেরে মামলা : পেকুয়ার ইউপি চেয়ারম্যান গেলেন কারাগারে

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া..
প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামার ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান ইউনুচ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) কক্সবাজার অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি ফখরুল ইসলাম গুন্দু।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে কটুক্তির মামলায় আসামী ইউনুচ চৌধুরী গত ২৭ জুলাই মহামান্য হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট তাকে সাত সপ্তাহের অস্থায়ী জামিন দেন। এ জামিনের সময় শেষ হলে সোমবার কক্সবাজারের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবার জামিন আবেদন করেন চেয়ারম্যান ইউনুচ। আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৬ জুলাই মগনামা ইউপি কার্যালয়ের নিচতলায় ইউনয়ন মহিলা দলের সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন। এরপর ১৯ জুলাই এ ঘটনায় পাঁচজনকে আসামী করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
মামলার অন্য আসামীরা হলেন- উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোছাইন, মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের হেলালী ও মগনামা চান্দার পাড়ার বাসিন্দা আমিনুল কবির রানা।
মামলার এজাহারে বাদি আবুল কাশেম দাবি করেন, মগনামার ইউপি চেয়ারম্যান ইউনুচ চৌধুরীর প্রত্যক্ষ মদদে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন। ইউনুচের সহযোগিতায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন আমিনুল কবির রানাসহ অপরাপর আসামীরা।


আরো বিভিন্ন বিভাগের খবর