শিরোনাম :
কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে

উখিয়ায় গুলি ও টেকনাফে পিটিয়ে ২ রোহিঙ্গা হত্যা

নিউজ রুম / ১৫৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে একদিনে দুই রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়েছে। এর মধ্যে টেকনাফে দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল রবিবার ভোরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে একদল সন্ত্রাসী মো. ইলিয়াস নামে ওই রোহিঙ্গাকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে।
অন্যদিকে উখিয়ার বালুখালী-৮ আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের গুলিতে মোহাম্মদ জোবায়ের (২৬) নামে এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে বালুখালী আশ্রয়শিবিরের এফ সাব-ব্লকে এ ঘটনা ঘটে।
টেকনাফে নিহতের স্বজনরা জানান, রবিবার ভোররাতে মো. আলম, রফিক, নুর কালাম, মো. শাহসহ কয়েকজন সন্ত্রাসী ইলিয়াসকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে তারা পাহাড়ের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইলিয়াসের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, নিহত ইলিয়াস একসময় ডাকাত সালমান শাহ গ্রুপের সদস্য ছিলেন। পরে তিনি ওই গ্রুপ থেকে বের হয়ে যান। তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
এদিকে উখিয়ায় নিহত জোবায়ের পালংখালী ইউনিয়নের ওই
আশ্রয়শিবিরের এফ সাব-ব্লকের বাসিন্দা উজির মিয়ার ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত তরুণের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, ভোরে আরসা সদস্যরা মোহাম্মদ জোবায়েরের দোকানের মধ্যে ঢুকে তার বুকে ও মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর