শিরোনাম :
কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান

সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত: লাখো ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

নিউজ রুম / ২০১ বার পড়ছে
আপলোড : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার ও বান্দরবান জেলার সীমান্তঘেষে মিয়ানমার অভ্যন্তরে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে গেলো এক মাস ধরেই চলছে গোলাগুলি। এনিয়ে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। বাংলাদেশের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সরিয়ে নেওয়া হচ্ছে সীমান্ত ঘেষা পরিবারগুলোকে। এমন পরিস্থিতির মধ্যেও মিয়ানমার থেকে আসছে ইয়াবা। তেমনি একটি চালান সীমান্ত দিয়ে আসার পথে ১ লাখ ইয়াবা সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) সদস্যরা। ওই সময় আরো ২ জন পালিয়ে গেছে।
বুধবার ( ২০ সেপ্টেম্বর) ভোর ৪ টায় কক্সবাজারের উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির তুলাতলি বেতবুনিয়া থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন, মো. আব্দুস সালামের ছেলে মোঃ আলী হোসেন (৩৪), মৃত শহিদুল্লাহ’র ছেলে মো. ইউনুস (৩৭), ও মো. হাসু মিয়ার ছেলে মো.হোসেন আহম্মেদ (২৫)। এরা সকলেই উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
৩৪ বিজিবি’র অধিনায়ক কর্নেল মোঃ মেহেদি হোসাইন কবির বলেন, বুধবার ভোর ৪ টায় কয়েকজন লোককে সীমান্ত এলাকা হতে আসতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। ওই সময় তাঁরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে ধাওয়া করে আটক করে বিজিবি। এবং ২ জন পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ধৃত ও পলাতকদের এজাহারভুক্ত আসামী করে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর