শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ২২৪০ লিটার চোরাই ডিজেল ও ১১২০ লিটার চোরাই সয়াবিন তেলসহ আটক ১

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ০৩৪৫ ঘটিকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক পতেঙ্গা থানাধীন সী-বিচ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সী-বিচ এলাকার বার্মিজ মার্কেট হতে একটি ট্রাক শহরের মেইন রোডের দিকে আসতে দেখা যায়। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। এসময় কোস্ট গার্ডের সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে কোস্ট গার্ড সদস্যগণ কর্তৃক ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকে থাকা শীর্ষ চোরা কারবারি তারেক (১৯) কে আটক করা হয়। উল্লেখ ব্যক্তির বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় একাধিক চোরা চালানের মামলা রয়েছে। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ২২৪০ লিটার চোরাই ডিজেল ও ১১২০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত তেল চট্টগ্রাম কাস্টমস এর নিকট এবং আটককৃত ব্যক্তিকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর