শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

গাছে ঝুলিয়ে নির্যাতনে শিশুর মৃত্যু :আটক ১

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজার ঈদগাঁওয়ে সাজ্জাদ ( ১২) নামক এক শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতনের পর গুরুতর আহত শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এসময় এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের সাতজোলাকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
নিহত শিশু ইসলামবাদে ইউনিয়নের সাতজোলাকাটা গ্রামে নুরুল হুদার ছেলে।
মো. রফিকুল ইসলাম জানান, ঈদগাঁওয়ে এক শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতিত হয়ে চিকিৎসকধীন আবস্থায় মারা গেছে। এই ঘটনায় সাথে জড়িত আলমকে (২৬) নামক একজনকে জনতার সহোযগিতায় আটক করা হয়।ময়না তদেন্তর জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
নিহত শিশুর পিতা নুরুল হুদা বলেন, ‘সামান্য বাকবিতন্ডায় আমার ছেলেকে ধরে নিয়ে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতন করে ছেড়ে দেয়। আহত ছেলেকে ঈদগাঁওর একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়।
###


আরো বিভিন্ন বিভাগের খবর