শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযা: ইয়াবাসহ আটক ১

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ রাত আনুমানিক ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন শাহপরীর দ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহপরী জালিয়াপাড়া এলাকায় বস্তা হাতে এক ব্যক্তিকে দেখা যায়। উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয় কিন্তু লোকটি না থেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এসময় হাতে থাকা বস্তা তল্লাশী করে ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে রাত আনুমানিক ০৩০০ ঘটিকায় টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে কেরুনতলী প্যারা বনের ভিতরে একজন ব্যক্তিকে কিছু একটা লুকাতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয় কিন্তু লোকটি না থেমে প্যারা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারা বন এলাকা তল্লাশী চালিয়ে একটি কলো রং এর ব্যাগ উদ্ধার করে। পরবর্তীতে ব্যাগটি তল্লাসী করে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে উভয় অভিযানে জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর