শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

রামুর শাহাব উদ্দীন কক্সবাজার জেল গেইটে একলাখ ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

এস এম হুমায়ুন কবির :
কক্সবাজার থেকে প্রিমিও গাড়িতে ইয়াবা পাচারকালে এক লাখ পিচ ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রিমিও গাড়ি এবং একটি নোহা গাড়ি সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম পুলিশ হেডকোয়ার্টারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত দশ ঘটিকার সময় কক্সবাজার কলাতলী বাইপাস রোডের জেল গেট এলাকায় অভিযান পরিচালনার সময় ঢাকা মেট্রো গ-২৭-৩০১০ নাম্বারের প্রিমিও গাড়ি থেকে এবং চট্ট মেট্রো -চ-১১-৩৬৯৩ নোহা গাড়িতে ইয়াবা হস্তান্তরকালে এক লাখ পিছ ইয়াবা উদ্ধার করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রিমিও গাড়ির অজ্ঞাত চালক পালিয়ে যায়। একই সময় নোহা গাড়ির চালক মাদক কারবারি কক্সবাজারের রামু থানাধীন উত্তর খুনিয়াপালং এলাকার ছৈয়দ আলম এর ছেলে শাহাবুদ্দিন (২৪) কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা এবং জব্দকৃত গাড়ি দুটির মুল্য ৪০ লাখ টাকা। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার কলাতলীর বাইপাস সড়কের জেলা গেট এলাকায় অভিযান পরিচালনার সময় পূর্ব থেকে পরস্পর যোগসাজশে একটি প্রিমিও গাড়ি গাড়ি থেকে অপর একটি নোহা গাড়িতে ইয়াবা হস্তান্তরকালে চিহ্নিত মাদক কারবারি শাহাবুদ্দিন কে গ্রেফতার করেছি। এসময় প্রিমিও গাড়ি থেকে এক লাখ পিছ ইয়াবা উদ্ধার করি। এ ঘটনায় পলাতক আসামি প্রিমিও গাড়ির চালক সহ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।


আরো বিভিন্ন বিভাগের খবর