শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

আওয়ামীলীগ নেতার করুণ মৃত্যুতে জনমনে শোকের ছায়া

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি সাংগঠনিক উপজেলার সাবেক সহ-সভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল করুণ মৃত্যুর শিকার হয়েছেন। মৃত্যুর সময় পাশে পাননি কোন আপনজনকে।
প্রতিবেশীদের ধারণা ৫/৬ দিন আগেই বাথরুমে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার(৩০ সেপ্টেম্বর) বিকালে প্রতিবেশীরা তার বাসা থেকে বিভৎস গন্ধ বের হওয়ায় চকরিয়া থানাকে খবর দিলে পুলিশ এসে বাথরুম থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এক প্রতিবেশী জানান, বউ বাচ্চারা অন্তত দিনে একটি বার খবর নিলে অন্তত কয়েকদিন আগেই জানতে পারতো তার মৃত্যুর বিষয়টি। কিন্তু জাহাঙ্গীর আলম বুলবুল এতই হতভাগা যে মৃত্যুর সময় কোন আপনজনকে পাশে পাননি। লাশ উদ্ধারের পর মানুষ লাশের কাছে ভিড়তে পারেনি গন্ধের কারণে। এমন বিভৎস মৃত্যু কখনো কাম্য নয়। অন্তত শেষ বয়সে হলেও নিজের জীবন সঙ্গী ও বাচ্চাদের পাশে থাকার চেষ্টা করা উচিত বলে সচেতন মহল মনে করেন।
পরে শুক্রবার বাদে মাগরিব বিএমচর উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় তার লাশ।


আরো বিভিন্ন বিভাগের খবর