শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

টেকনাফ সমুদ্র উপকূলে ট্রলার ডুবি: দালাল সহ ৩৯ মালয়েশিয়াগামী রোহিঙ্গা উদ্ধার

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

আবরার চৌধুরী:
কক্সবাজারের টেকনাফে বাহারছরা সমুদ্র উপকূলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। পরে ঐ ট্রলারের যাত্রী ৪ বাংলাদেশী সহ ৩৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তারা সকলেই গভীর সাগরে অপেক্ষামান মালয়েশিয়াগামী বড়ো ট্রলারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড ও পুলিশ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন বাংলাদেশী বাকিরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়। সেখানে ৩ জন নারীও রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে- মহেশখালীর ২ জন, টেকনাফ সাবরাং এর ১ জন, ঈদগাঁওয়ের ১ জন। বাকিরা উখিয়ার বালুখালী, কুতুপালং, হাকিম পাড়া সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা
টেকনাফের বাহারছরা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান আজ মংগলবার সকালে বাহারছরা ইউনিয়নের হলবনিয়া সমুদ্র সৈকতের কাছে সাগর উপকূলে একটি ছোট ট্রলার ডুবে যায়। খবর পেয়ে বাহারছরায় কর্মরত কোস্ট গার্ডের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় সাতার কেটে কুলে আসার সময় ৩৯ জনকে উদ্ধার করে। পুলিশ আরো জানান গতকাল রাতে একটি দালাল চক্র রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্র পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য বাহারছরা ইউনিয়নের হলবনিয়া গ্রামের বাইন্যাঘেনা এলাকায় নিয়ে এসে একটি বাড়িতে রেখেছিল। আজ মংগলবার ভোরে ছোট ট্রলারে করে হলবনিয়া সৈকত থেকে রওয়ানা দিয়েছিল। সৈকত থেকে কিছুদূর গেলে সমুদ্রের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
তিনি জানান, উদ্ধারকৃতদের বেশিরভাগ রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক রয়েছে। এখনও তাদের নাম পরিচয় নেয়া হচ্ছে।
কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে কমান্ডার আশিক আহমেদ জানান ৪ বাংলাদেশী ও ৩৫ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ঘটনায় আরো নিখোঁজ রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। কোস্ট গার্ড অভিযান চালিয়ে যাচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর