শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাগরে নেমে এসএসসি পরীক্ষার্থী নিঁখোজ

নিউজ রুম / ২২২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে গিয়ে ইউসা আবদুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিঁখোজ হয়েছে। সে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী।
বুধবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে ইনানী সী পার্ল পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে হারিয়ে যায় সে। তারা আত্মীয়-স্বজনসহ হোটেল সী পার্লের গেস্ট ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
নিঁখোজ শিক্ষার্থী বাবা কর্নেল শহীদুল হাসান সামরিক বাহিনীর ডাক্তার। সে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। বাসা মহাখালী ডিওএইচএস বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ‘তারা ৪ জন কাজিন মিলে অভিভাবকদের না জানিয়ে বিচে গোসলে যায় ১১ টার দিকে।  ঢেউয়ের মধ্যে ৪ জন গোসলে নামে। ৩ জন উপরে উঠতে পারলেও ছেলেটি ঢেউয়ের সাথে ডুবে যায়।’
তিনি আরও জানন, ‘নিঁখোজ আবদুল্লাহ্ ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী। ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করার কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে খবর দেয়া হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ ইনানী জোন।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘ছেলেটির নিঁখোজের খবর পেয়ে আমাদের বিচকর্মী ও লাইফগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর