শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ইমিংপুলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ রুম / ১৮৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
উখিয়ার ইনানীর একটি স্টার হোটেলের সুইমিংপুলের পানিতে ডুবে মারিয়া চৌধুরী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু মারিয়া চৌধুরী চট্টগ্রামেট রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর এলাকার মুজিবুর রহমানের মেয়ে।
আজ শুক্রবার বিকালে কক্সবাজারে উখিয়ার ইনানী সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে এ ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, চট্টগ্রামেট রাঙ্গুনিয়া থেকে মুজিবুর রহমান দম্পতি স্বপরিবারে কক্সবাজারে ইনানীতে বেড়াতে আসেন। পরে তারকামানের হোটেল ইনানী সী পার্ল রিসোর্টের সুইমিংপুলে গোসল করতে নামেন। এক পর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে ডুবে যায়। এসময় তাকে দ্রুত কক্সবাজার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎকরা মৃত ঘোষনা করেছে বলে জেনেছি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই মো: রিপন জানান, আজ শুক্রবার সন্ধায় ইনানী থেকে এক শিশুকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহটি হাসপাতালে মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবার কে দেয়া হবে লাশ।


আরো বিভিন্ন বিভাগের খবর