শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

আসামিদের বাড়ি ঘরে বাদী পক্ষের হামলা ও লুটপাটের অভিযোগ

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :
মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের ছামিরা ঘোনায় গত শনিবার মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্যালক দুলাভাইয়ের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিদের বাড়ি ঘরে বাদী পক্ষের হামলা, ভাঙচুর, মহিলাদের মারধর করে আহত ও দুটি বাড়ি ঘরের মালামাল টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সামিরা ঘোনা গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ’র স্ত্রী ছলফা বেগম এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, বর্তমানে তারা নিজেদের বাড়ি-ঘরে যেতে পারছে না। তাদের বাড়ি ঘরের সমস্ত মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার, গরু-ছাগল ও হাঁস মুরগি সহ সবকিছু বাদী পক্ষের লোকজনেরা লুটপাট করে নিয়ে গেছে।
গতকাল ১০ অক্টোবর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সামিরা ঘোনা গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ’র স্ত্রী ছলফা বেগম তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ৮ অক্টোবর আমার ছেলে মোঃ ফেরদৌসের সাথে তাহার শ্যালক আব্দুর রশিদের পুত্র শাকিলের মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আমার অপর ৪ পুত্রকেও মিথ্যা ভাবে আসামি করা হয়। মামলা দায়েরের পরে গত ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় আব্দুর রশিদের পুত্র জসীম উদ্দীন ও মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ১০/১৫ জনের একদল লোক তার পুত্র মোহাম্মদ সরোয়ার ও মোহাম্মদ ইলিয়াছ এবং তার নিজের সহ দু’টি বাড়িতে হামলা করে দুই পুত্রবধূ সাত মাসের অন্তঃসত্ত্বা ফাতেমা আক্তার (২৩) ও মোস্তফা খানম মুন্নি (২২) কে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। অতঃপর তারা দুটি বাড়ি থেকে নগদ ৮৮ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, একটি গরু একটি ছাগল ও হাঁস মুরগি এবং দুটি বাড়ির সমস্ত আসবাবপত্র সহ অনুমানিক তিন লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। বর্তমানে তারা বাড়িঘরহারা হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। তারা প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ঘরে যেতে পারতেছে না। তারা ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর