শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ মংগলবার বিকেলে সৈকতের লাবনী পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান আজ মংগলবার দুপুরে মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে সুমন সাগরে ডুবে যায়। পরে লাইফ গার্ড কর্মীরা সাগরে খোজাখুজি করে এবং বিকেল তিনটার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান মোহাম্মদ সুমন গতকাল সোমবার কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠে। সুমন ঢাকা বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।


আরো বিভিন্ন বিভাগের খবর