শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পেকুয়ায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিউজ রুম / ১৮৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

এম কে দাশ :
কক্সবাজারের পেকুয়ায় বিষধর সাপের কামড়ে মো. জিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (১২ অক্টোবর) বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহান ওই এলাকার মো.সালাহ উদ্দিনের ছেলে।
শিশু জিহানের দাদা আলী আহমদ জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে জিহান খেলা করছিল। তখন পাকা ঘরের বাইরের কলামের ফাঁটলে জিহানের পা ঢুকে পড়ে। এসময় ফাঁটলের ভেতরে থাকা একটি বিষধর সাপ তাকে কামড় দিলে সে পরিবারের সদস্যদের জানান। তাৎক্ষণিক তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া পারভীন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে কক্সবাজার নিয়ে যাওয়ার পথে শিশু জিহানের মৃত্যু হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, রোগীকে আমাদের এখানে একটু দেরিতে আনা হয়েছিলো। এতে আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছি।###


আরো বিভিন্ন বিভাগের খবর