শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ভাড়া নিয়ে তর্কাতর্কি: ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারের ফেরিঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রাসেল আলম বাহাদুর (৩০)। তিনি বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া এলাকার নুরুল ইসলাম বাহাদুরের ছেলে।
স্থানীয় লোকজন বলেন, স্থানীয় বদরখালী কলেজপাড়া এলাকার যুবক মো. ইয়াছিন (২০) তাঁর মাকে নিয়ে রাসেলের সিএনজি চালিত অটোরিকশায় চড়ে বদরখালী বাজারে যান। ইয়াছিনের বাবা মোহাম্মদ ইসহাক বদরখালী বাজারে চায়ের দোকান করেন। বদরখালী বাজারে পৌঁছার পর অটোরিকশা চালক রাসেলের সঙ্গে ভাড়া নিয়ে ইয়াছিনের তর্কাতর্কি হয়। একপর্যায়ে ইয়াছিন দোকান থেকে ছুরি নিয়ে রাসেলের বুকে আঘাত করেন। পরে স্থানীয় ব্যবসায়ীরা রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে রাসেলের মৃত্যু হয়েছে।
চকরিয়া থানার পুলিশ জানায়, রাসেলের মৃত্যুর পর ইয়াছিন পালিয়ে গেছেন। তবে তাঁর বাবা ও বড়ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার উপপরিদর্শক রাজিব সরকার বলেন, লাশ ময়ন্ততদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাসেলের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। খুনী ধরতে পুলিশ চেষ্টা করছে।


আরো বিভিন্ন বিভাগের খবর