শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ইয়াবাসহ শ্যামলী বাসের দুইযাত্রী আটক

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

জিয়া :

কক্সবাজারের চকরিয়াতে ইয়াবা সহ দুরপাল্লার শ্যামলী বাসের দুইযাত্রীকে আটক করে থানা পুলিশ।

শুক্রবার(১৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৫মিনিটের সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ ফাঁসিয়াখালী রিংভং বন বিভাগের চেকপোস্টের সামনে গাড়ীটি তল্লাশি করে ইয়াবাসহ হাতেনাতে দুইজনকে আটক করা হয়।

আটককৃত পাচারকারীরা হলেন,উখিয়া উপজেলার মোছারখোলা-রির্জাভ উখিয়াঘাট এলাকার মৃত চিংলার ছেলে ওমং থাইং চাকমা (৪০) ও একই এলাকার অংমেরাচা চাকমা মেয়ে লাকি চাকমা(২৮)।

থানা সূত্রে জানা যায়,শুক্রবার রাত ১১টা ৫মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ ফাঁসিয়াখালী রিংভং বন বিভাগের চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন (চট্টগ্রাম মুখী) যাহার নাম্বার ঢাকা মেট্রো ব- ১৫ -১২৬৬ গাড়ীটি তল্লাশি করে নারী-পুরুষ দুইযাত্রী থেকে ৩৭০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,চট্রগ্রাম মুখি শ্যামলী বাসের দুইযাত্রীকে তল্লাশি করলে ইয়াবা পাওয়া যায়।পরে দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আরো বিভিন্ন বিভাগের খবর