শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

দুই রোহিঙ্গা নেতা হত্যাকেণ্ডের ঘটনায় গ্রেফতার ৪

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

আলম খান :
কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে জবাই করে দুই রোহিঙ্গা নেতা মো. আনোয়ার ও মৌলভী ইউনুসকে খুনের ঘটনায় ৪ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১৮ অক্টোবর) ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত মামলার এজাহারভুক্ত আসামী।
গ্রেফতার আসামীরা হলেন- ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে সমসু আলম (৫২), মৃত সব্বির আহমেদের ছেলে রশিদ আহমেদ (৫৩), এফ ব্লকের মৃত মৌলভী জুবায়ের আহম্মদের ছেলে মাহবুবুর রহমান (২৮) ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের মৃত আলী আহমেদের ছেলে নজির আহম্মেদ (৪৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
তিনি জানান, ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেপ্তারে ব্লকরেইডসহ নানা কৌশলে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩ ও ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারনামীয় ৪ আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। অন্যান্য আসামীদেরও গ্রেফতারে এপিবিএন অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
গত ১৫ অক্টোবর রাতে ক্যাম্পে কুপিয়ে হত্যা করা হয় রোহিঙ্গা নেতাকে মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে। এই ঘটনায় নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেন।
####


আরো বিভিন্ন বিভাগের খবর