শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

কক্সবাজার সিবিআইইউ ছাত্রকে গ্রেফতার: মুক্তি চায় সহপাঠী ও পরিবার

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

মিজানুর রহমান :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদের মেধাবী শিক্ষার্থী ইমরুল হোসাইন সৌরভ এর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার পরিবার।

মঙ্গলবার(১৮অক্টোবর) কক্সবাজার শহরের ডলফিন মোড়ের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষ ইমরুল হোসাইন সৌরভের নিঃস্বার্থে মুক্তি দাবি তুলেন।
বিবৃতিতে বলা হয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন অনুষদ স্প্রিং -২০২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ইমরুল হোসাইন সৌরভের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা হয় এবং পরবর্তীতে তাকে আটক করা হয়।
ইমরুল হোসাইন সৌরভ একজন মেধাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী । তার নিঃস্বার্থে মুক্তির দাবীতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টর শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ইমরুল হোসাইন সৌরভের মা তার সন্তানকে নির্দোষ দাবি করেন এবং অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর