শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

হাইকোর্টে কক্সবাজারের ডিসি

নিউজ রুম / ১৭৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সমুদ্র সৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মামুনর রশিদ। আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
গত ২৫ আগস্ট উচ্চ আদালত অবমাননার অভিযোগের শুনানি নিয়ে কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্টের একই বেঞ্চ। একই সঙ্গে ডিসি মামুনুর রশীদকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে ১৯ অক্টোবর তারিখ ধার্য করে দেন।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সমুদ্রসৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে লিগ্যাল (আইনি) নোটিশ দেওয়া হয়েছিল। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এ নোটিশ পাঠান। নোটিশে কক্সবাজারের ডিসিসহ পাঁচজনকে বিবাদী করা হয়। যে ৫ জনের বিরুদ্ধে রুল জারি করেন তারা হলেন- কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, উপ-পরিচালক, টাউন প্লানার তানভির হাসান, কক্সবাজার জেলা প্রশাসক মামুনর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবর রহমান।
নোটিশে বলা হয়েছিল, কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য অক্ষুণ্ন রাখতে সেখান থেকে সব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করার আবেদন জানিয়ে জনস্বার্থে এইচআরপিবি আদালতে রিট মামলা দায়ের করলে আদালত রায় দেন। রায়ে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের জন্য নির্দেশনা দেন। জনস্বার্থ বিবেচনা করে হাইকোর্ট ২০১১ সালের ৭ জুন বিবাদীদের কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেও তা সম্পূর্ণ বাস্তবায়ন করা হয়নি।


আরো বিভিন্ন বিভাগের খবর