শিরোনাম :
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে

চাঁদপুরে মা ইলিশ শিকারে অপরাধে ২০ জেলেকে আটক

নিউজ রুম / ৩০৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

মোরশেদ আলম :
চাঁদপুরে পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে অপরাধে ২০ জেলে আটক, ৮টি মাছ ধরার নৌকা, ১লাখ ১২হাজার মিটার কারেন্ট জাল ও ১০৩ কেজি মা ইলিশ জাব্দ করেছে নৌ-পুলিশ। আটক ২০ জেলের মধ্যে ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা ও অপর ১০ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে।
চাঁদপুর নৌ থানর অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানায়, মা ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ
ও কোষ্টগার্ড যৌথ অভিযান করে ২০ জেলেকে আটক করে। তাদের কাছ থেকে ১ লাখ ১২ হাজার মিটার কারেন্ট জাল, ৮ টি মাছ ধরার নৌকা ও ১০৩ কেজি মা ইলিম জব্দ করা হয়। আটক ১০ জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর ৪ জন আসামীর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সর্তক করে অভিভাবকের জীম্মায় ছেড়ে দেয়া হয়। বাকী১০ জন আসামীর বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে। এছাড়া ৫ টি নৌকা পানিতে ডুবিয়ে নষ্ট, কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ১০৩ কেজি মা ইলিশের মধ্যে ৫০ কেজি হিমাগারে সংরক্ষণ করা হয়। বাকী ৫৩ কেজি মাছ স্থানীয় এতিমদের মাঝে বিতরণ করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর