শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার জেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ ও সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমনকে গণসংবর্ধনা ও ফুলেল অভ্যর্থনায় ভূষিত করেন দলীয় নেতাকর্মীরা।
২০ অক্টোবর বিকেল ৩টায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার বিমান বন্দরে পৌঁছলে কক্সবাজার পৌরশাখা, সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে শ্লোগান ও মিছিলের মাধ্যমে ফুলেল অভ্যর্থনা প্রদান করেন। মোটর শোভাযাত্রাটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণের মাধ্যমে জেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তারণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার নেতৃবৃন্দসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন-নবগঠিত স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবছার কামাল, রাশেদুল হক রাশেদ, আবদুর রহিম, শাহিনুল কাদের লিমন, ওবাইদুল হক মুন্না, মোহাম্মদ আনছারুল হক, জরিপ আলী, সোলাইমান বাদশা, রিজভী খাঁন, আক্তার নুর, রফিকুল ইসলাম অপি, মোহাম্মদ আবদুল্লাহ আয়ান, কাইসার হাবিব ত্বকীসহ নবগঠিত সকল সদস্য বৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর