শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

মালুমঘাট হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিউজ রুম / ১৮২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্যের আলোকে কক্সবাজারের চকরিয়াস্হ মালুমঘাট হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ইং উদযাপন করা হয়েছে।
শনিবার(২২অক্টোবর) সকাল ১১টায় র‍্যালী শেষে হাইওয়ে থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি মালুমঘাট হাইওয়ে থানার নবাগত ইনর্চাজ ও পুলিশ পরিদর্শক মাকসুদ আহম্মদ’র সভাপতিত্বে,এসআই টিপু রায়ের সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন-ডুলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও হাইওয়ে থানার কমিনিউটি পুলিশের সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী।

সভাপতির বক্তব্যে মালুমঘাট হাইওয়ে থানার নবাগত ইনর্চাজ মাকসুদ আহম্মদ বলেন,আইন মেনে সড়কে চলি,নিরাপদে ঘরে ফিরি।এই প্রতিপাদ্যের আলোকে আমরা নিরাপদ সড়ক দিবস-২০২২ইং উদযাপন করেছি।সুতরাং আলোচনার সভার মূল কথা হল-হাইওয়ে সড়কে সরকারীভাবে নিষিদ্ধ থ্রী-হুইলার গাড়ীগুলো চালাবেন না।যত্রতত্র স্হানে যেকোন গাড়ী পার্কি না করা।মোটরসাইকেল চালকদের হেলমেট বাধ্যতা মূলক থাকতে হবে।সড়কে চলাচল যানবাহন গুলোর লাইন্সেস থাকতে হবে আর ড্রাইভিং লাইন্সেস বিহীন চালককে গাড়ী দিবে না।তাছাড়া সড়কে দেওয়া সাইনবোর্ডে লিখা গাড়ী চালানোর গতি দেখে চলুন।অতিরিক্ত গতিতে গাড়ী না চালানোর অনুরোধ করা হয়।কারণ একবারের এর্দূঘটনা মানে,সারাজীবনের কান্না।এর্দূঘটনা থেকে বাঁচতে চালকদেরকে সাবধানে গাড়ী চালানোর জন্য আহবান করা হয়।

আলোচনা সভায় বিভিন্ন গাড়ীর চালক,হেলপার,এলাকার গণ্যমান্য বক্তিবর্গ,থানার কর্মরত সকল পুলিশ সদস্যেরা উপস্হিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর