শিরোনাম :
সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

সিলেটে সাংবাদিক ফতেহ ওসমানী হত‍্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক সিলেট :
এক যুগ পর সিলেটের সাংবাদিক ফতেহ্ ওসমানী হত্যা মামলার রায় ঘোষণা ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিক ঘোষণা সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস রায় ঘোষণা করেন। রায়ে ৫ হাজার জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী এস এম আবুল কালাম আজাদ। রায় ঘোষনাকালে জৈন্তাপুর থানার আদর্শগ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: কাশেম আলী (২২) ছাড়া অপর আসামি সাদ্দাম, সুমন, স্বপন, রাসেল ও শাহ আলম পলাতক ছিল।
২০১০ সালের ১৮ এপ্রিল রাতে সাংবাদিক ফতেহ্ ওসমানী তার বন্ধু আব্দুল মালেককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে নগরীর শাহী ঈদগাহস্থ শাহ মীর (র:) মাজারের সামনের রাস্তায় পৌঁছামাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতেহ ওসমানী ও তার বন্ধু আব্দুল মালেক আহত হন এবং ২৮ এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এ ঘটনায় নিহত ফতেহ্ ওসমানীর ছোট ভাই আল-ফরহাদ মতিন বাদী হয়ে ছিনতাইকারী ও সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দাম ও কাশেমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করে কতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
সিলেট বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর পিপি এডভোকেট মো: মফুর আলী রায়ে সন্তোষ প্রকাশ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর