শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের বিশেষ অভিযান ১৯ জন আটক

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামি ১৯ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএন পুলিশ। গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত উখিয়ার পালংখালী ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালানো হয়।
৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ জানান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত ৮ এপিবিএন এর উদ্যোগে ক্যাম্প-১৪ এ নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে চিরুনি অভিযান পরিচালিত হয়।
ক্যাম্প এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দুষ্কৃতিকারীদের সমূলে নির্মূল করার লক্ষ্যে পরিচালিত উক্ত চিরুনি অভিযানে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে রোহিঙ্গা ক্যাম্প-১৪ থেকে ১৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির অভিযোগ ও অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতার সকলেই ১৪ নাম্বার ক্যাম্পের বাসিন্দা।
চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুই জন মাঝি সহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় নিহত হয়। আহত হয়েছে বেশ কয়েকজন রোহিঙ্গা নেতা।
ক্যাম্পে আইনশৃংখলা পরিস্থতি স্বাভাবিক রাখতে অপারেশন রুট আউট নামে সন্ত্রাসীদের গ্রেফতারে এই অভিযান চালানো হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর