শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

তিন সহোদরসহ পেকুয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া…
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও তাঁর তিন ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা রুজু হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার মৃত জাকের আহমদের ছেলে আবদু রাজ্জাক বাদী হয়ে পেকুয়া থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় আসামী হওয়া জাহাঙ্গীর আলমের ভাইয়েরা হলেন- মো. আজম, মো. কাইয়ুম ও ওসমান সরওয়ার বাপ্পি। অপর আসামীরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ওসমান আলী, ইদ্রিস বাবুল, আবুল বশর, পেকুয়ার বাইম্যাখালী এলাকার মিজানুর রহমান কালু, আবদুল মালেক, রেজাউল করিম, আবু ছালেক, আনছার উদ্দিন ও ফরিদুল ইসলাম।
মামলার এজাহারে বাদি দাবি করেছেন, গত ২৪ অক্টোবর রাতে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অপর আসামীসহ ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পেকুয়া বাজারের ৮টি দোকানঘর ভাঙচুর করে। ওইসময় দোকানের মালিক আবদু রাজ্জাককে মারধর করেন এবং দশ লাখ টাকা চাঁদা দাবী করেন বলেও বাদি দাবি করেন।
মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। থানার এক অফিসারকে মামলার তদন্তের দায়িত্বও দেয়া হয়েছে বলে জানান তিনি।###


আরো বিভিন্ন বিভাগের খবর