শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

লামায় লোকালয়ে বন্যহাতির তান্ডবে নিহত-২,আহত-১

নিউজ রুম / ১৬৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া:
পার্বত্য লামায় বন্য হাতির আক্রমণে তিজা বিবি(৬৫) ও আমির আলী(৫০) দুই বৃদ্ধা নিহত হয়েছেন।এসময় আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের জামাল পাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন,আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মগবাজার জামালপাড়া এলাকার সোহরাব পাড়ার মৃত ফজর আলীর স্ত্রী খতিজা বিবি (৬৫) ও মগ বাজার এলাকার মৃত মাইন উদ্দিন গাজীর ছেলে আমির আলী (৫০)।এসময় আহত হলেন জামাল পাড়ার মৃত মোঃ আজিজুলের ছেলে মোজাম্মেল হক বয়াতি (৬৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেম্বার সেলিম উদ্দিন বলেন,নিহত খতিজা সকালে তার বাড়ীর পাশে ঝিরিতে তালা-বাসন সহ কাপড়-চোপড় নিয়ে দৌতে যায়।এসময় তিনি বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান।এরপরে হাতিটি মগ বাজার এলাকার আমির আলীর দোকান ও জামাল পাড়ার মোজাম্মেলের বাড়িতে ভাংচুর করে।এসময় হাতির আক্রমণে তারাও গুরুত্বর আহত হন।পরে আহতদেরকে উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,সেখানে চিকিৎসাধিন অবস্হায় দুপুর ১টার দিকে আমির আলী মারা যান।অপর আহত মোজাম্মেলকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
তিনি আরো বলেন,ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।এছাড়াও লাশ দাফনের ব্যবস্থা করেছি।’
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল বলেন,লোকালয়ে বন্যহাতি এসে তাণ্ডব চালাচ্ছে।এতে নিহত ও আহত হয়েছেন শোনেছি,বিষয়টি দুঃখজনক।হাতিটিকে নিজ গন্তব্যস্হলে ফিরাতে রেসপন্স টিমকে পাঠানো হচ্ছে। কেউ যেন হাতিকে উত্যক্ত না করে সর্তক থাকার অনুরোধ জানানো হয়।নিহত,আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারী বরাদ্দ রয়েছে।আমরা ক্ষতিগ্রস্ত পরিবারকে এই অনুদান এনে দিতে সহযোগিতা করব।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক বলেন,নিহত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পাওয়ায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।এছাড়া মরদেহ হস্তান্তরের জন্য জনপ্রতিনিধিদের সুপারিশ এসেছে।


আরো বিভিন্ন বিভাগের খবর