শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

ডোবা থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৬৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

জাহিদ হাসান,নেত্রকোণা থেকে ঃ নেত্রকোণার বারহাট্টায় ডোবার পানি থেকে কৃষকের মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আসমা ইউনিয়নের মইরাতলা বিলের পানির নিচ থেকে বুধবার সকালে আব্দুছ ছাত্তার (৫৫) নামে ঐ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ছাত্তার উপজেলার ছোট-কৈলাটী গ্রামের মগল খাঁ’র ছেলে। তিনি মঙ্গলবার রাতে ওই বিলে নিজের জমিতে চাষের মাছ পাহাড়া দিতে গিয়ে নিখোঁজ হন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মৃত ছাত্তার ছোট-কৈলাটী গ্রামের পার্শ্ববর্তী জয়কৃষ্ণনগর মৌজার মইরাতলা বিলে নিজস্ব-জমির প্রায় দুই একর জায়গাজুড়ে বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছিলেন। চাষের এই মাছ রাতের বেলা এক শ্রেণীর লোকজন ধরে নিয়ে যায়। মৃত ছাত্তার ওইসব লোকদের মাছ ধরতে বিভিন্ন সময় নিষেধ করতেন। তার নিষেধ না মানায় তিনি মাছ রক্ষার জন্য প্রতি রাতেই পাহাড়া দিতেন।
সর্বশেষ তিনিগত রাতে মাছ রক্ষা করতে বিলে যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে আসেন নাই। পরে অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা মইরাতলা বিলে একটি খইনের (ডোবা) পানির নিচে তার লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। মৃত ছাত্তারের মুখ ও গলাসহ শরিরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে। ঘটনার তাৎক্ষণিকভাবে কারণ জানা যায় নাই।


আরো বিভিন্ন বিভাগের খবর