শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

জীবনের কাছে হেরেগেলেন আকবর

নিউজ রুম / ১৮৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর আর নেই। রবিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এদিন দুপুর সাড়ে ৩টার দিকে কান্না জড়িত কণ্ঠে কানিজ ফাতিমা বলেন, আমার সব শেষ। সবাইকে রেখে মানুষটা উড়াল দিলো। আমি এখন কী নিয়ে থাকবো!
তিনি জানান, রবিবার দুপুর ৩টার দিকে শেষ নিশঃশ্বাস ত্যাগ করেন আকবর। বর্তমানে তার মরদেহ রাজধনীর পিজি হাসপাতালে রয়েছে। সেখান থেকে মিরপুর ১ নম্বরের বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন আকবর। তিনি ডায়াবেটিসের পাশাপাশি দুই বছর ধরে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়। গত জানুয়ারি থেকে তিনি বিছানায়।
আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তাঁর ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। গেল মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তাঁর কিডনি ও লিভারের সমস্যা।
এ জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর