শিরোনাম :
নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

ব্যাংকের লুট হওয়া ১২ লাখ টাকা উদ্ধার : আটক ২

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: লুট হয়ে যাওয়া দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংক এর ফাস্ট ট্রাকের ডিসিএমের জমাকৃত মেশিনের প্রায় ১২ লাখ টাকা, ভুয়া ডিপোজিট এটিএম কার্ড উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যাংকের এক কর্মকর্তা
ও এক আওয়ামীলীগ নেতার ভাগিনাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তথ্য সাংবাদিকদের দিয়েছেন,পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ।
পুলিশ সুপার জানান,১১ নভেম্বর রাতে দিনাজপুরে ফুলবাড়ী বাস স্ট্যান্ডস্থ ডাচ বাংলা ব্যাংক এর এটিএম বুধ এর নৈশ্য প্রহরীকে খাদ্যের সাথে চেতনা নাশক ওষুধ খাওয়াইয়ে তাকে সংজ্ঞাহীন করে ফাস্ট ট্রাকের ডিসিএমের জমাকৃত মেশিনের প্রায় ১২ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ডাচ বাংলা ব্যাংক ম্যানেজার ১২ নভেম্বর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
মামলার সুত্র ধরে জেলার (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযানে নামে পুলিশের একটি চৌকস দল।
ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার মো. বরকত জামানকে জিজ্ঞাবাদে বেরিয়ে আসে টাকা লুটের চাঞ্চল্যকর তথ্য।
আটক পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাগপুর গ্রামের মৃত তবিজুল ইসলামের ছেলে মো. বরকত জামান(৩৫) এর স্বীকারোক্তি মতে ১৩ নভেম্বর রাতে টাকা লুটের মুলহোতা বিকাশ ব্যবসায়ী মো. রেজাউল ইসলাম ((৩৮) কে গ্রেফতার করে পুলিশ।পরে তার কাছ থেকে উদ্ধার করে লুট করা ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা,অসংখ্য ভুয়া ডিপোজিট এটিএম কার্ড বেশ কিছু সরঞ্জাম উদ্ধার উদ্ধার করে পুলিশ।
প্রেস ব্রিফিং এ জেলার (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) শেখ মো. জিন্নাহ আল মামুন সহ উবধর্তন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ বলেন,শুধু ব্যাংকের টাকা লুটেই নয়,তারা জালিয়াতি,প্রতারণা এবং চেতনা নাশক খাওয়াতে প্রতারণা অপরাধও সংঘটিত করেছে তারা।


আরো বিভিন্ন বিভাগের খবর