শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বাংলাদেশের আগামীর অর্থনীতির নাভি মহেশখালী-স্বপন এমপি

নিউজ রুম / ১৭০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

আলম নুরুল :
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, বাংলাদেশের আগামীর অর্থনীতির নাভি হবে কক্সবাজারের মহেশখালী। এখানে গভীর সমুদ্রবন্দর, এসপিএম প্রকল্প, কয়লাভিত্তিক বিদ্যুৎসহ সরকারের একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। আগামী দু’ এক বছরের মধ্যে যার সুফল দেশবাসী পাবে।
বুধবার দুপুরে (১৬ নভেম্বর) মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তারেক রহমান একজন বেয়াদব, বিকারগ্রস্ত। তিনি পরিবারের অভ্যন্তরে নির্যাতিত হয়েছেন। তার জন্য আওয়ামী লীগ দায়ী নয়। তার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছে। দেশে জঙ্গিবাদেরও উত্থান ঘটেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক এমপির সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর