শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

আরসা’র দু’গ্রুপের গোলাগুলির ঘটনার গ্রেফতার ৩

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
২১ জুলাই রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরকান সালভেশন আর্মি ( আরসা) দুই গ্রুপের মধ্যে সংঘটিত গোলাগুলির ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন) সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ দুই ঘন্টা অভিযান চালিয়ে উখিয়ার মধুরছড়ার ক্যাম্প ৪ এর ব্লক ডি এবং ব্লক এফ থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
ধৃতরা হলেন, ক্যাম্প ৪ এর ব্লখ ডি/৮ এর মো. নুরু আলমের ছেলে মোঃ ফরিদ আলম (৩৪), ব্লক এফ/১১ এর মো. আবদুল খালেকের ছেলে মো.শাহজাহান (২২) ও ব্লক এফ/১৪ এর মৃত মো. হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।
এপিবিএন ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, ২১ জুলাই সংঘটিত হওয়া ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের হয়। যার নম্বর ১০২। ধৃতরা ওই মামলার এজাহারনামীয় ৬,৭ ও ৮ নম্বর আসামী। এরা কথিত আরসা সদস্য হিসেবে ক্যাম্পে পরিচিত।
তিনি আরো বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানার পুলিশের কাছে ধৃতদের হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর