শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালত ভবনের সামনের সড়কে দুইভাইকে মারধর;টাকা ছিনতাই

নিউজ রুম / ২৬৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলা পরিষদের আদালত ভবনের সামনে গাড়ী গতিরোধ করে,দুই ভাইকে মারধর ও টাকা ছিনতায়ের হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে আদালত ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।
ঘটনায় আহত হলেন,মোঃ তৈয়ব হোসেন (৩০) উপজেলার বিএমচর ইউপির ২নং ওয়ার্ডের বাক্কারপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও মহসিন আলী (৩৫)।
তৈয়ব ওষুধ কোম্পনীর ওরিয়ন ফার্মায় কর্মরত চাকুরীজীবী।
হামলার শিকার তৈয়ব ও মহসিন গণমাধ্যম কর্মীদেরকে জানান, কিছুদিন আগে বিএমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাহাড়িয়াপাড়া এলাকার গিয়াস উদ্দিন গংয়ের সঙ্গে আমাদের পারিবারিক একটি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। তাদের মামলায় আমাদের পরিবার সদস্যরা আদালত থেকে জামিন নিতে প্রস্তুতি হিসেবে শনিবার সন্ধ্যার দিকে চকরিয়া আদালত ভবনের সামনে আইনজীবির সঙ্গে দেখা করতে যাই। এসময় সেখানে আগে থেকে উৎপেতে থাকা গিয়াস উদ্দিন, সহযোগী শাওন, ইসহাক মানিক, ইউছুপের নেতৃত্বে ১০/১২জনের একটি দুর্বৃত্তদল আমাদের উপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে বিএমচরের দুইজন ইউপি সদস্যের উপস্থিত ছিলেন।তবে তারা নীরবতা পালন করেন।
ঘটনার সময় আমার কাছে থাকা কোম্পানীর নগদ ৭৫ হাজার টাকা ও আমার ২০ হাজার টাকা দামের একটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়।একইভাবে অপর আহত মহসিনের কাছে ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেন র্দূবৃত্তরা।পরে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে উদ্ধার করার পরে আমরা আত্মীয়-স্বজনদের খবর দিলে,তারা এসে আমাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করান।

চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার বলেন, আদালত ভবনের সামনে একপক্ষ অপরপক্ষের উপর হামলা চালিয়েছে শুনেছি।তবে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি,পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর