শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ নিয়ে সাংবাদিক প্রশিক্ষণ

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ে গণমাধ্যমের সক্রিয়তা বাড়ানো ও ইস্যুভিত্তিক সংবাদ বিষয়ে সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসনের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান অরুণোদয়ের হলে এ প্রশিক্ষণ শুরু করা হয়।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালা উদ্বোধন করেন। সাংবাদিক সরওয়ার আজম মানিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর-এর সহায়তায় গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি এ প্রশিক্ষণ আয়োজন করে। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন সমষ্টির পরিচালক ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান ও গবেষণা পরিচালক রেজাউল হক।
প্রশিক্ষণে কক্সবাজারে কর্মরত জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের ২০জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।#


আরো বিভিন্ন বিভাগের খবর