শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

এ রহমান মুকুল পঞ্চগড় :
আজ পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। দীর্ঘ সাত মাস যুদ্ধ চলার পর
মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাড়াশি আক্রমণে বাংলাদেশের ১৯৭১ সালের ২৯
নভেম্বর পঞ্চগড় পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। পাকিস্তানি
সেনাদের হাত থেকে প্রথম মুক্ত হয় এই অঞ্চল। ২৯ নভেম্বর পঞ্চগড়ে প্রথম
স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়া হয়। সেই থেকে আজও দিনটিকে স্মরণ
করছে পঞ্চগড় জেলাবাসী। পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা আয়োজন
করা হয় । ১৯৭১ সালের এই দিনে বাংলার বীর সেনারা ভারতীয় মিত্র বাহিনীর
সহায়তায় সম্মুখ ও গেরিলা যুদ্ধে পঞ্চগড়কে পাক হানাদার বাহিনীর কবল থেকে
দখলমুক্ত করেন। পাকিস্তানের পতাকা জ্বালিয়ে পঞ্চগড়ের মাটিতে উড়ানো হয়
বাংলাদেশের লাল সবুজ পতাকা।
নানা আয়োজনে পালিত হয় পঞ্চগড় মুক্ত দিবস। এ উপলক্ষে মঙ্গলবার সকালে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং করা হয়। পরে একটি আনন্দ র‌্যালি বের করে
জেলা প্রশাসন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সেরে বাংলা পার্ক
মোড়ের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের
স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জহুরুল
ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা,ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ সরকারী
ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকতা উপস্থিত ছিলেন ।


আরো বিভিন্ন বিভাগের খবর