শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

বিএনপির কার্যালয়ে ‘বোমা’ মির্জা -পুলিশের পাল্টাপাল্টি বক্তব্য

নিউজ রুম / ১৫০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে বোমা উদ্ধারের কথা জানায় পুলিশ।
ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার বলেন, ‘আজকে দুপুর থেকে চরম ধৈর্যের সঙ্গে এখানে অবস্থান করেছে পুলিশ। কোনো রকম কাউকে কোনো উসকানি দেয় নাই। এরপরও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়েছে। বিএনপির পার্টি অফিসের তিন তলা থেকে হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে।’
বিপ্লব কুমার সরকার বলেন, ‘এরপর পুলিশ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে। বিএনপির পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক, বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য আনা হয়েছিল।’
বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য এখানে এসেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট করে বলা যাবে না কতজন গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে।’
তবে পুলিশই বিএনপি কার্যালয়ে বোমা, ককটেল নিয়ে ঢুকেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে।
মির্জা ফখরুলের অভিযোগের বিষয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ‘অভিযোগ যেকোনো করতেই পারে। আমরা সবার সামনেই অভিযান পরিচালনা করে বোমা উদ্ধার করেছি।’


আরো বিভিন্ন বিভাগের খবর